প্রধান শিক্ষকের বানী

শিক্ষা জাতীর মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে পারেনি। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার মান উন্নয়নের সাথে সাথে পরিবর্তন হয়েছে শিক্ষার পদ্ধতিও। এই পরিবর্তনের সাথে সবাইকে মানিয়ে নিয়ে চলতেই সবাইকে প্রযুক্তির ব্যবহার শিখতে হচ্ছে। সম্পূর্ণ বিশ্বের মানুষ এখন প্রযুক্তি নির্ভর। প্রযুক্তিকে আরো অগ্রগতি করতে তথ্য সংগ্রহ করতে হয়, যার একমাত্র সহায়ক হয় ওয়েবসাইট। যেখানে সকল তথ্যের সমাহার থাকে। তথ্যকে কার্যকরী ভাবে ব্যবহার করতে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাঁশকান্দি উচ্চ বিদ্যালয় ওয়েবসাইটটি ডিজাইন করা হয়।এই প্রতিষ্ঠান  মাদারিপুর জেলার শিবচর উপজেলায় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত হয় ।বাঁশকান্দি উচ্চ বিদ্যালয় এদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপীঠ। বাংলা মাধ্যম শিক্ষা ব্যবস্থা অনুযায়ী একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের শিক্ষালয় গড়ার প্রতিশ্রুতির মাধ্যমে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। কালের পরিক্রমায় অনেক কঠিন পথ অতিক্রম করে আজ এ প্রতিষ্ঠান মাদারিপুর জেলায় একটি সুনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে আমরা দৃঢ়সংকল্পবদ্ধ।